• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় ২২৭ শেয়ারের দরবৃদ্ধি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২২৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬০ ও ১৯৩১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১