• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না এস আলম কোল্ড রোল্ড স্টিল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল (১৮ ফেব্রুয়ারি) নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯ টাকা ৮০ পয়সায়। আর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২ টাকা ৮০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১