• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১৬১ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ১৬১ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০১ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট কমেছে।

এসময় ডিএসইতে ১৬১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১