• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সূচকের মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ২০০ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৪০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৬৭ কোম্পানির। বাকি ১৬০ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার