• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১ টির, দর কমেছে ৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩৮ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১