• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৬০০ কোটি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৫৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৪ টি কোম্পানির বাজারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১