• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০২ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪২১ কোটি ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৪টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১