• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহী শ্রীলঙ্কা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি দল এ আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি দলের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎ-এ কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে ও চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ অংশ নেন। এসময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বিএসইসির পক্ষ হতে উপস্থিত ছিলেন।

সাক্ষাতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের দলটি বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগ এবং দেশের পুঁজিবাজারের অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এসময় পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১