• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

রোববার খুলছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে আবারো কর্মচাঞ্চল্য ফিরে আসছে দেশের আর্থিক খাতে। এদিন খুলছে দেশের সব ব্যাংক, বিমা কোম্পানি ও পুঁজিবাজার।

রোববার প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা এবং পুঁজিবাজার খুলে যাওয়ায় আবারও গতি ফিরবে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতে।

ঈদের সরকারি ছুটির আগে ২৮ ও ২৯ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি এবং ঈদের পরবর্তী ৪ ও ৫ এপ্রিলও ছিল শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানসহ দেশের আর্থিক খাতের অফিসগুলো ছিল বন্ধ।

ঈদের ছুটির আগ পর্যন্ত রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চলতো ১টা ৫০ মিনিট পর্যন্ত।

তবে ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন। এ সময় শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না, তবে ক্লোজিং দামে শেয়ার কেনাবেচা করা যাবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১