• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

স্কুল-কলেজ ছুটিকালীন কর্মমুখী শিক্ষা চালু করা হবে : তারেক রহমান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

স্কুল-কলেজ ছুটিকালীন ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তারেক রহমান এ কথা জানান।

লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেইজ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তার যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত। আমার ইচ্ছা আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করবো।’

তারেক রহমান আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রাইমারি স্কুল থেকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ নয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১