• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

রাশেদ মাকসুদের কুশপুত্তলিকায় জুতাপেটা করলেন বিনিয়োগকারীরা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব‍্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব‍্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।

এসময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১