• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ভেঞ্চুরা ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বে-মেয়াদি ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় কমিশন বে-মেয়াদি ‘ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এ ফান্ডের প্রাথমিক লক্ষ্য ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে এবং বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

এতে আরও হয়, ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ‘ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১