• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

দেড় ঘণ্টায় ১৭৮ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ২৯৩ কোটি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৭৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৩ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে।

এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১০১ ও ১৮৪২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১