• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

৩৭৭ শেয়ারের দরবৃদ্ধি, সূচক বাড়লো ৯৯ পয়েন্ট

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ৯৯ পয়েন্টের বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭৭ শেয়ারের দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১০৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৮২০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৬৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭৭টি কোম্পানির, বিপরীতে ১০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১