• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

৪৪ কোম্পানিকে বিএসইসির চিঠি, ব্যর্থতার জন্য নেওয়া হবে ব্যবস্থা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বিধান নিশ্চিত করতে ৪৪ কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

বুধবার (২৮ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে উদ্যোক্তা-পরিচালকদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে বিএসইসি।

এতে আরও বলা হয়, গত ২০১৯ সালের ২১ মে বিএসইসির আদেশের বিধান পরিপালন হচ্ছে না। এ বিষয়ে বিএসইসি ৪৪টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১