• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

অনলাইন জুয়া তদারকিতে এআই ব্যবহারের নির্দেশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫

দেশে অনলাইনভিত্তিক জুয়া কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে সমাজে অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। এসব কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) প্রধান নির্বাহীদের প্রতি এই নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অনলাইন জুয়া সংশ্লিষ্ট কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জড়িত আছেন কি না, তা সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। প্রয়োজনে এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই তদারকি চালাতে হবে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সরেজমিনে তদন্ত করতে হবে। তাদের কার্যক্রম অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

এছাড়া, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালাতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো মার্চেন্ট যেই ঠিকানা দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য গ্রাহক হয়েছেন, তিনি সেই ঠিকানাতেই কার্যক্রম চালাচ্ছেন কি না- তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে চলতি বছরের ২১ মে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুসরণ করতে হবে।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০