• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিডি ভেঞ্চারের নতুন চেয়ারম্যান মামুন রশীদ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিডি ভেঞ্চার লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ মামুন রশীদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডি ভেঞ্চার প্রতিষ্ঠানটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ন্যাশনাল ব্যাংক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং ডেটাএজ লিমিটেড- এই আটটি প্রতিষ্ঠানের মালিকানায় প্রতিষ্ঠিত। এছাড়া ব্যক্তি পর্যায়ে এর মালিকানায় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকার, হিসাববিদ এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবীরা।

এতে বলা হয়, মামুন রশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার ও নীতিনির্ধারণি পরামর্শক। প্রায় ৪০ বছর ধরে তিনি ব্যাংকিং, পরামর্শক ও প্রতিষ্ঠান গঠনের নানা পর্যায়ে কাজ করেছেন। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে তাঁর অবদান উল্লেখযোগ্য। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে নীতি ও কৌশলগত বিষয়ে কাজ করে আসছেন।

তিনি এএনজেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং সিটিব্যাংক এন.এ. এর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তির পথে উল্লেখযোগ্য অবদান রাখেন। বর্তমানে তিনি দেশের সবচেয়ে বড় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ-এর প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি এবং মেরিস্টোপস ক্লিনিক সোসাইটি বাংলাদেশ-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।

FacebookMastodonEmailShare


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১