• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ইস্টার্ন ব্যাংক নিয়ে এলো মাস্টারকার্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মাস্টার কার্ডের সঙ্গে নতুন ভার্চুয়াল প্রি-পেইড কার্ড চালু করেছে। এই কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সম্পুর্ণ ডিজিটাল ও ইকো-ফ্রেন্ডলি পেমেন্ট সমাধান উপভোগ করবেন। দুটি ভ্যারিয়েন্টে কার্ডটি পাওয়া যাবে- ইবিএল বাংলা লিংক মাস্টারকার্ড কো-ব্র্যান্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড, এবং ইবিএল মাস্টারকার্ড একুয়া ভার্চুয়াল প্রি-পেইড কার্ড।

ইস্টার্ন ব্যাংকে স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল কার্ডটি ইস্যু করা যাবে। এজন্য, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পূর্বের কোনও ব্যাংকিং সম্পর্কের প্রয়োজন পড়বে না। নতুন গ্রাহকরাও এই কার্ড ইস্যু করে এক্টিভেট করতে পারবেন। কার্ডধারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে পরিপূর্ণ কার্ডসেবা উপভোগ করার সুযোগ পাবেন। এই ডিজিটাল কার্ডের সঙ্গে যুক্ত থাকবে শক্তিশালী নিরাপত্তা এবং ফ্লেক্সিবল ব্যবহার অপশন। কার্ডটির ডিজাইন পরিবেশ সচেতনতা ভিত্তিক করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে কার্ডের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী; এবং মাস্টার কার্ডের পরিচালক- বাংলাদেশ সোহাইল আলিম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০