• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মে মাসে প্রবাসী আয় বেড়েছে ৩১.৭ শতাংশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

সদ্য শেষ হওয়া মে মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩৬ হাজার ৩৫৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের মে মাসে প্রবাসী আয় এসেছে ২৯৭ কোটি ডলার। আগের বছরের (২০২৪ সাল) মে মাসে প্রবাসী আয় এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৭০ শতাংশ।

আরিফ হোসেন খান আরও বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত প্রবাসী আয় আসে দুই হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার এবং মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

গত বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে এসেছিল ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার এসেছিল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০