• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

১১ জুন থেকে এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

আগামী ১১ জুন থেকে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাভুক্ত কিছু এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না।

বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে তা প্রতিবারে এক ঘণ্টার বেশি নয়।

ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১