• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

লম্বা ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-শেয়ারবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

ঈদুল আজহার ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে সব ধরনের অফিস। স্বাভাবিক লেনদেন চালু হচ্ছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারেও।

আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। আর শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

এর আগে গত ৪ জুন (বুধবার) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসের লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল আজহা, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার (১৪ জুন) পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।

তবে ঈদের ছুটির আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। এছাড়া গত ৫ জুন কোরবানির হাট সংশ্লিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা ছিল রাত ১০ টা পর্যন্ত।
 
এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) অফিস খোলা রেখেছিল সরকার।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০