• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

৩১৫ কোম্পানির দরবৃদ্ধি, বেড়েছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৫টির শেয়ারদর বেড়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪১৭ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ২ লাখ ৭১২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১৫টি কোম্পানির, বিপরীতে ৩৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১