• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১৫টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির।

সূত্র মতে, সোমবার (১৬ জুন) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ। আর ৯ দশমিক ৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি কম অনলাইন ৯.৭২ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্স ৯.৬৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৬১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বিডি থাই, ই-জেনারেশন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১