• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

এমটিবির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের(এমটিবি) উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অন্যদিকে কোম্পানির আরেক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, এই শেয়ার কিনবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্সের কাছে থাকা মোট ৮৩ লাখ ৬৩ হাজার ১১০টি শেয়ারের মধ্যে থেকে প্রতিষ্ঠানটি ২০ লাখ শেয়ার বিক্রিয় করবে। অপদিকে কোম্পানির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

এমটিবির উদ্যোক্তা ও পরিচালকরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় – বিক্রয় করতে পারবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১