• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

৩৬৫ শেয়ারের দরপতনে তলানিতে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জুন) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩৬৫ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৬ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৫ কোটি টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬ টির, কমেছে ৩৬৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ১৬ টি কোম্পানির বাজারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১