• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ২৭৬ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জুন) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কম্পানির কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২০ টির, কমেছে ১০৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৭ টি কোম্পানির বাজারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১