• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের ২ প্রতিষ্ঠান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে দেশের শীর্ষ স্থানীয় প্রাণ-আরএফএল গ্রুপের দুটি শিল্পপ্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০’ এর আওতায় ১৬টি খাতের ৩০টি শিল্প-কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রাণ-আরএফএল গ্রুপের নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল লিমিটেড তৈরি পোশাক (নিট) খাতে পুরস্কার পেয়েছে। চরকা টেক্সটাইলের নির্বাহী পরিচালক শাহীন শাহ আজাদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ও আদিলুর রহমান খান। এ ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছে গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেড।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের আরেক প্রতিষ্ঠান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন ও আদিলুর রহমান খান। ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পেয়েছে।

পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ এবং এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১