• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে পরিচালনা পর্ষদের বৈঠকে।

এই শেয়ারগুলো ইস্যু করা হবে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যু মূল্য হবে সমান ১০ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১