• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গাজীপুর ও নারায়নগঞ্জে ২১ কোটি ১৮ লাখ টাকায় ৭০২.০৮ শতক জমি কিনবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য গাজীপুরে সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে ১৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে ৪৬০ শতক জমি কিনবে। এছাড়া গাজীপুরেই কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির কাছ থেকে ৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে ২০৮.৫০ শতক জমি কিনবে।

এছাড়া, নারায়নগঞ্জে ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দিয়ে ২৫.৮৩ শতক জমি কিনবে। একই জেলায় ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা দিয়ে আরও ৭.৭৫ শতক জমি কিনবে বলে জানা গেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১