• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় ২১২ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ৩১৬ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২১২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২১ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৬৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১৪৮ ও ২০০০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১৬ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১