• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তাকে ১০ লাখ টাকা জরিমানা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে নিষিদ্ধ সময়ে লেনদেন করার অভিযোগে সংশ্লিষ্ট কোম্পানির দুই জন উদ্যোক্তাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিধিবহির্ভূতভাবে নিষিদ্ধ সময়ে (১ নভেম্বর ২০২০ হতে ৯ মে ২০২১) সাউথইস্ট ব্যাংক পিএলসির স্পন্সর ফারজানা আজিম ও তার ভাই মামুন আজিমকে উক্ত কোম্পানির শেয়ার লেনদেন করার কারণে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০