• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিদায়ী সপ্তাহে (২০ জুলাই থেকে ২৪ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৫.৭৫ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ৯০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৩৩ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২১ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ টাকা ২০ পয়সা বা ৯.১৫ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ৮.৭০ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টাইলক্রাপ্টের ৮.৬০ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৮.৩৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৭.৩০ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৭৫ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৬.৭১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.৪৭ শতাং এবং হামি ইন্ডাষ্ট্রিজের ৬.১২ শতাংশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১