• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আইএমএফের হিসাব অনুযায়ী, গতকাল সোমবার দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৪৯৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিক বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার কোটি আট লাখ ডলারে।

গত ২৪ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি ৪৫ লাখ ডলার। এর আগে গত ১৬ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার দুই কোটি ৬৬ লাখ ডলার।

এর আগে গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ডলার পরিশোধ করার পর ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। গত ২ জুলাই রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ডলার।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০