• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় কমেছে ১৯২ প্রতিষ্ঠানের শেয়ারদর। লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ০৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৯০ ও ২১২১ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১