• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ইউনিক ইস্টার্নের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি টাকার প্রতারণা মামলা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকার সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রবিবার গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।

সোমবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডির অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে অভিযুক্তরা অতিরিক্ত অর্থ আদায় করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। সরকারি নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও প্রতিষ্ঠানটি জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। এর মধ্যে পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক খরচের অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলে।

তদন্তে বেরিয়ে এসেছে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মাধ্যমে ৩ হাজার ৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়। এতে প্রায় ৪০ কোটি ৭১ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

সিআইডি জানায়, নূর আলীসহ ১৪ সদস্যের সংঘবদ্ধ চক্রটি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে মানিলন্ডারিং অপরাধে জড়িত। মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। অজ্ঞাত আরও সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১