• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সেপ্টেম্বরের ২৭ দিনেও এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
সেপ্টেম্বরের ২৭ দিনেও এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

সদ্য বিদায়ী সেপ্টেম্বরের ২৭ দিনে দেশে প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকসহ ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ও ৩টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এছাড়াও সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

উল্লেখ্য, সদ্য বিদায়ী সেপ্টেম্বরের ২৭ দিনে দেশে প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার কোটি টাকার বেশি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০