• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরের (৩০ জুন সমাপ্ত) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, আল মদিনা ফার্মা এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। কোম্পানিগুলো মধ্যে আল মদিনা ফার্মা এসএমই প্ল্যাটফরমের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স স্পিনিং

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের সমান। আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের ৭ টাকা ৩৯ পয়সা থেকে কমেছে। শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) ২২ টাকা ১৫ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৮৩ টাকা ১১ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, রেকর্ড ডেট ৩০ অক্টোবর।

অ্যাপেক্স ফুডস

২০২৫ সালের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৪১ পয়সা, আগের বছর ৫ টাকা ৬৬ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ মাইনাস ৫৯ টাকা ১৬ পয়সা, আগের বছর ২৩ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ১২৬ টাকা ৫ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, রেকর্ড ডেট ৩০ অক্টোবর।

আল মদিনা ফার্মা

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ১ শতাংশ। শেয়ার প্রতি আয় ৫৮ পয়সা, আগের বছর ৮৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ২০ টাকা ৬১ পয়সা। বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর, রেকর্ড ডেট ৪ নভেম্বর।

ইবনে সিনা ফার্মা

৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, আগের বছর ৬৩ শতাংশ। সমন্বিত শেয়ার প্রতি আয় ২০ টাকা ২৭ পয়সা (আগের বছর ২১ টাকা ৪৬ পয়সা)। শেয়ার প্রতি নগদ প্রবাহ ২৩ টাকা ১৬ পয়সা, আগের বছর ১২ টাকা ৪৮ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ১২৫ টাকা ৬৯ পয়সা, আগের বছর ১১১ টাকা ৯৪ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, রেকর্ড ডেট ২৬ অক্টোবর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১