• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় লেনদেন ১৪৯ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ১৪৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৫০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৪ ও ১৯৬৮ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৯ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১