• শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

পতনে সপ্তাহ শুরু, ৩২৯ শেয়ারদর পতনে কমেছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৩২৯ কোম্পানির দর কমেছে। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০২২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১৯২৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪০২ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির, বিপরীতে ৩২৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১