• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৫০ টি কোম্পানির শেয়ারদর। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫০ টি কোম্পানির, বিপরীতে ৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১