• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা স্বর্ণে বড় পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমে নতুন দর ঘোষণা দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর বন্ধ ৬ পাটকল ছয় মাসে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত কমলো সোনা ও রুপার দাম

আইএফআইসি ব্যাংকের নতুন ডিএমডি আকতার উদ্দীন আহমেদ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ আকতার উদ্দীন আহমেদ। গত ২৫ নভেম্বর তিনি এ দয়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ ২৭ বছরের দেশীয় ও বৈদেশিক ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন জনাব আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ফরেন রেমিট্যান্স কার্যক্রমে দৃঢ় ভিত্তি গড়ে তোলেন। পরবর্তী সময়ে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনকালে তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল উৎকর্ষতা ও কৌশলগত দূরদর্শিতার পরিচয় দেন।

দেশের বাইরে তিনি এক দশকেরও বেশি সময় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে দেশব্যাপী ফরেন রেমিটান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা, শাখা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশে ফিরে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধানের দায়িত্বের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।

তার পেশাগত দর্শন মূলত সততা, টীমওয়ার্ক এবং ধারাবাহিক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ, উচ্চক্ষমতাসম্পন্ন টীম গঠন এবং শৃঙ্খলাভিত্তিক কর্মকাণ্ডে তিনি সুপরিচিত। তার বিস্তৃত নেতৃত্বের গুণাবলী এবং সাফল্যের অভিজ্ঞতা আইএফআইসি ব্যাংকের কৌশলগত প্রবৃদ্ধি, পুনরুদ্ধার কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবা উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে

আরও

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০