• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা বা ১ দশমিক ৫২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯.১৩ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬.৩৪ পয়েন্ট বা ৩.০০ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৮.৫৬ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৩২.০৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৫টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১