• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা স্বর্ণে বড় পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমে নতুন দর ঘোষণা দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর বন্ধ ৬ পাটকল ছয় মাসে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত কমলো সোনা ও রুপার দাম

মেট্রোরেল স্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিটেইল ব্যবসায় প্রবেশ করেছে শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।

সোমবার (১ ডিসেম্বর) এই চুক্তি সইয়ের মাধ্যমে এমজিআই ২০২৬ সালের জানুয়ারি থেকে পরবর্তী ৫ বছর এমআরটি লাইন-৬-এর ৮টি স্টেশনে ‘ফ্রেশ সুপার মার্ট’ নামে মোট ৯টি সুপারস্টোর পরিচালনা করবে।

এমজিআই ডিরেক্টর তানভীর মোস্তফা এবং ডিএমটিসিএল কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশের মেট্রোরেল স্টেশনের ভেতরে এই সুপারস্টোরগুলোই হতে যাচ্ছে প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান।

চুক্তি সই অনুষ্ঠানে এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর (এডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রাশেদুল হক, জিএম (অডিট) সাজ্জাদ হোসেন, সিনিয়র এজিএম (প্রজেক্ট) মো. শাহেদ ইকবাল ভূঁইয়া, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) সৈয়দ মনিরুজ্জামান, এজিএম (ফ্রেশ সুপার মার্ট) মীর আবদুল হাফিজ, ডিএমটিসিএল ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ, প্রজেক্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, ডিরেক্টর (এডমিনিস্ট্রেশন) এ কে এম খায়রুল আলমসহ এমজিআই এবং ডিএমটিসিএল-এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রেশ সুপার মার্ট সুপারস্টোরগুলো উত্তরা উত্তর (উত্তর ও দক্ষিণ পার্শ্বে দুটি আলাদা আউটলেট), উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল মেট্রোরেল স্টেশনের অভ্যন্তরে থাকবে। এর মধ্যে ফ্ল্যাগশিপ হিসেবে মিরপুর ১০-এর আউটলেটটির আয়তন হবে ২ হাজার ১০৫ বর্গফুট। প্রতিটি আউটলেট-ই মেট্রোস্টেশনের কনকোর্স এলাকায় হবে এবং সবার জন্য উম্মুক্ত থাকবে। প্রতিটি আউটলেটে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভোগ্যপণ্য, ফুড স্টেশন এবং কফি ও জুস কর্নার থাকবে। জানুয়ারি ২০২৬ থেকে ফ্রেশ সুপার মার্ট আউটলেটগুলো বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

বর্তমানে এমজিআই নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও সোনারগাঁ এবং ঢাকার তেজগাঁও-এ মোট ৩টি ফ্রেশ সুপার মার্ট পরিচালনা করে আসছে।

আরও

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০