দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে হাতপাখার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, নিরাপদ বাসযোগ্য উপজেলা গড়া, খুন, সন্ত্রাস, নিরাপদ ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি করা আমাদের দায়িত্ব। ভোটারদেরও একটিই কথা আমরা রাজনীতি বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে মাদকমুক্ত সমাজ চাই। চাঁদাবাজমুক্ত দেশ চাই। কিশোরগ্যাং থেকে বাঁচতে চাই। মারামারি, হানাহানি, খুনের সংষ্কৃতি থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। দেশের জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চায়। প্রতিহিংসার রাজনীতিতে আর ফিরে যেতে চায় না। ৫৪ বছর ৩টি দলকে ভোট দিয়ে আমরা কিছুই পাইনি। এমন কথাই বলছেন ভোটাররা।

আজ বুধবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার দক্ষিণ এলাকা ধামঘর, দারোরা, জাঁহাপুর, ছালিয়াকান্দি, পাহাড়পুর, বাবুটিপাড়া এলাকায় দিনভর হাতপাখার গণসংযোগকালে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন। তিনি ধারাবহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। এবারের নির্বাচনী প্রচারণায় ইসলাপন্থিদের বিশেষ করে হাতপাখার প্রতি মানুষের ভালবাসা লক্ষনীয়। জনগণের আশা ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর বিজয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, হাজী হাফেজ বেলাল হোসাইন পাহাড়পুরী, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, যুবনেতা মাওলানা শোয়াইব হোসেন, আমীর হামজা, সাংবাদিক সাইফুল ইসলাম, শেখ আবু তাহের কন্ট্রাকটর,হাফেজ সাদ্দাম হোসাইন প্রমুখ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে জনআকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি।