• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা স্বর্ণে বড় পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমে নতুন দর ঘোষণা দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর বন্ধ ৬ পাটকল ছয় মাসে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত কমলো সোনা ও রুপার দাম

ক্রেডিট কার্ডে লেনদেন ঊর্ধ্বমুখী

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের ভেতর, দেশের বাইরে বাংলাদেশিদের এবং দেশে অবস্থানরত বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা খরচ করেছিলেন ৪৯৪ কোটি ২ লাখ টাকা। পরের মাস অক্টোবরেই তা বেড়ে দাঁড়ায় ৫৩৪ কোটি ২ লাখ টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ড লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে খরচ হয়েছে ৭২ কোটি ৬ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৬ কোটি ৩ লাখ টাকা, যুক্তরাজ্যে ৫২ কোটি ২ লাখ টাকা, সিঙ্গাপুরে ৪৫ কোটি ২ লাখ টাকা, মালয়েশিয়ায় ৪৫ কোটি টাকা, সৌদি আরবে ৩১ কোটি টাকা, ভারতে ৩২ কোটি ৬ লাখ টাকা, নেদারল্যান্ডসে ২৩ কোটি টাকা, কানাডায় ২০ কোটি টাকা, সংযুক্ত আরব আমিরাতে ১৯ কোটি টাকা, চীনে ১৮ কোটি ৯ লাখ টাকা, অস্ট্রেলিয়ায় ১৭ কোটি টাকা এবং অন্যান্য দেশে মোট ৯৯ কোটি টাকা ব্যয় হয়েছে।

এদিকে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ব্যয় করছেন, সেটিও বেড়েছে। সেপ্টেম্বর মাসে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছিলেন ১৭৫ কোটি ৯ লাখ টাকা। অক্টোবর মাসে সেই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৯৯ কোটি ৭ লাখ টাকায়, যা আগের মাসের তুলনায় প্রায় ২৪ কোটি টাকা বেশি।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা অক্টোবর মাসে বাংলাদেশে খরচ করেছেন ৪৪ কোটি ২ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য (২১ কোটি টাকা) এবং তৃতীয় অবস্থানে ভারত (১৮ কোটি টাকা)।

অন্যদিকে দেশের অভ্যন্তরেও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডে লেনদেন ছিল ৩ হাজার ৩৯৫ কোটি টাকা। অক্টোবর মাসে তা বেড়ে ৩ হাজার ৪৭১ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এক মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ড ব্যয় বেড়েছে ৭৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই ঊর্ধ্বমুখী প্রবণতা সামগ্রিকভাবে ভোক্তা ব্যয় ও আন্তর্জাতিক লেনদেনের গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

আরও

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০