• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

পেশাজীবীসহ অন্যসব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর অনুষ্ঠানের নির্দেশ ইসি’র

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালে বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবি সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-০১ শাখা) মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (১২ জানুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোন ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সকল পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকারের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়নসহ অন্যান্য সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর করতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করছে।

ইকোনমি বিডি/ওআর


আরও

আর্কাইভ ক্যালেন্ডার