• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম

মুরাদনগরে হাতপাখার পক্ষে প্রচার, দ্বিতীয় দিনও ছিল উৎসবমুখর

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনে ভোটারদের মধ্যে উৎসবে আমেজ পরিলক্ষিত হয়। এ সময় কুমিল্লা-৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় দলের হেভিওয়েট ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মুরাদনগরে সাধারণ জনগণের মাঝে ভিন্ন একটা উৎসাহ লক্ষ্য করা যায়।

আজ (২৩ জানুয়ারি) শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবিপুর ইউনিয়নের নবীপুর বাজার ও রহিমপুর স্টেশন এলাকায় হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। এসময় তিনি বলেন, প্রচার-প্রচারণায় হাতপাখার প্রতি মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। প্রচার-প্রচারণা ছিল উৎসব মুখর।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার সাইফুল ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন। নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও প্রচারকাজে অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ’র পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১