• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর করারোপের দাবিতে মানববন্ধন প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা স্বর্ণে বড় পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমে নতুন দর ঘোষণা দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সেবা ৯ দিন বন্ধ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি বা সিস্টেম আপগ্রেডেশন কাজ শুরু করছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। এ জন্য ব্যাংকটির বিভিন্ন সেবা ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। কোন সেবা কোন দিন বন্ধ থাকবে, তা ইতিমধ্যে জানানো হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) এতে সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন ব্যাংকিং সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। নগদ লেনদেনসহ সব শাখা ও উপশাখা পয়লা ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুধু নগদ লেনদেন ও সীমিত পরিসরে শাখাভিত্তিক ব্যাংকিং সেবা আবার চালু হবে। ৮ ফেব্রুয়ারি সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে গ্রাহকসেবার মানোন্নয়ন ও লেনদেনের নিরাপত্তা সুসংহত করতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তাদের ‘কোর ব্যাংকিং সিস্টেম’ (সিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য ব্যাংকটির নিয়মিত লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। এই বিশেষ কারিগরি ডাউনটাইম বা সেবা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে, যাতে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে পারে।

অবশ্য ৩০ ও ৩১ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের নির্ধারিত ছুটি রয়েছে। তাতে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃতপক্ষে বন্ধ থাকবে তিন দিন। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা ৯ দিন বন্ধ থাকবে।


আরও

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০