কুমিল্লা-০৩ আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রচারণার মূল টার্গেটে রয়েছে সাধারণ ভোটাররা। এসব আসনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে ‘ইসলামের পক্ষে একক মার্কা’ হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন। এলাকাভেদে মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন ও জাতীয় জীবনে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। সর্বত্রই প্রচারণায় জনপ্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ (২৬ জানুয়ারি) মুরাদনগরের বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন বাজার, স্টেশন, নবীপুর পশ্চিম ইউনিয়ন, ধামঘর ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সন্ধ্যা পর্যন্ত এ গণসংযোগ চলে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম পুলিশ, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ সোহেল, ছাত্রনেতা তারেক মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ’র পাঠাবো এক বার্তায় এসব কথা জানানো হয়।