• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে এলপিজির দাম আরও বাড়ল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এবার আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ৫০ টাকা বেশি।

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে ভোক্তা পর্যায়ে রান্নার গ্যাসের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১